June 24, 2026, 3:01 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চীনের কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৮২

অভয়নগর প্রতিবেদক

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হয়েছেন এবং এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে,সাংবাদিকরা লিউশেনইউ কয়লাখনিতে ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে জানতে পেরেছেন যে, দুর্ঘটনায় ৮২ জন নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানশি প্রদেশের ওই কয়লাখনিতে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় সেখানে ২৪৭ জন শ্রমিক দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলছে। ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা এবং জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দেন।

তিনি দুর্ঘটনার কারণ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়লাখনির দায়িত্বে থাকা কর্মকর্তাদের আটক করা হয়েছে। তবে গ্যাস বিস্ফোরণের কারণ এখনও প্রকাশ করা হয়নি।

২০০০ সালের শুরুর দিকে চীনের কয়লাখনিগুলোতে প্রায়ইপ্রাণঘাতী দুর্ঘটনাঘটত। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়েছে।



ফেসবুক কর্নার