May 24, 2026, 6:48 pm
শিরোনাম :
ঈদে মাংস কাটতে বিমানে উড়ে রাজধানীতে আসছেন কসাইরা জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী লাইভে এসে প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জে কৃতি ফুটবলারদের সংবর্ধনা গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের তাণ্ডব, সংবাদকর্মীর বাড়িতে হামলায় আহত ১৪ খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ হামের উপসর্গে প্রাণ গেলো আরও ১৬ শিশুর নোয়াখালীতে হামের উপসর্গে প্রথম শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

শেখ নাসির উদ্দীন খুলনা

খুলনার হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪১) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা কৈয়া বাজার জয়খালী ব্রিজ এলাকার বাইতুল মা’মুর জামে মসজিদে এসে বারান্দায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজী ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
ঘটনাস্থলে সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন,
“স্থানীয়রা সকালে নামাজে এসে মসজিদের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথার ডান পাশে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। রাতে হত্যার পর মরদেহটি মসজিদের বারান্দায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, নিহত ব্যক্তি কাজের উদ্দেশ্যে খুলনায় এসেছিলেন।



ফেসবুক কর্নার