June 24, 2026, 10:00 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

জাতীয় কবি নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী

রাকিবুল ইসলাম রাকিব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) রাতে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, নজরুল ছিলেন সময়ের কবি এবং তিনি রাজনীতি গভীরভাবে বুঝতেন। তিনি উপলব্ধি করেছিলেন যে কেবল খেলাফত বা অসহযোগ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিতাড়িত করা সম্ভব নয়। আর সেই ভাবনা থেকেই তিনি লিখেছিলেন বিখ্যাত কবিতা “কারার ঐ লৌহ কপাট”। তিনি বিশ্বাস করতেন, জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়।

মন্ত্রী আরও বলেন, নজরুল তুরস্কের মহান নেতা মোস্তফা কামাল আতাতুর্ক-এর বিপ্লবী আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। আতাতুর্ক যেভাবে তুরস্কের সমাজব্যবস্থাকে আধুনিক রূপ দিয়েছিলেন এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রভাব নজরুলের লেখনীতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন, নজরুলের সাহিত্যকর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ভাষার অসাধারণ মিশ্রণ। তাঁর লেখায় আরবি, ফারসি, উর্দু ও হিন্দি ভাষার শব্দচয়ন এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। পাশাপাশি নজরুলের গান ও সুরও ছিল অতুলনীয়।

নজরুলকে “মানুষের কবি” ও “মেহনতি মানুষের কণ্ঠস্বর” উল্লেখ করে মন্ত্রী বলেন, সাধারণ ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে উঠে আসায় তিনি মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে অনুভব করতে পেরেছিলেন। তাই তাঁর লেখায় বিদ্রোহ, প্রেম ও সাম্যের বাণী সমানভাবে প্রকাশ পেয়েছে।

মো. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
মো. কামরুল ইসলাম,
নাজরান রউফ,
সাইদুর রহমান বাচ্চু এবং
মুহাম্মদ জাহিদুল ইসলাম

অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কবির রচিত গান ও কবিতা পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।



ফেসবুক কর্নার