June 24, 2026, 4:58 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

তীব্র গরমেও পাটুরিয়া-আরিচা ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড়

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ও আশপাশের জেলাগুলোতে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা নৌঘাটে। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
প্রচণ্ড গরম ও তীব্র রৌদ্র উপেক্ষা করেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কর্মস্থলে ফিরতে নৌপথ ব্যবহার করছেন। যাত্রীদের অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানী ও শিল্পাঞ্চলমুখী হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে লঞ্চ ও ফেরিযোগে পদ্মা নদী পাড়ি দিয়ে যাত্রীরা পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছেন। একইভাবে পাবনার কাজিরহাট থেকে যমুনা নদী পার হয়ে আরিচা ঘাটে আসছেন অসংখ্য যাত্রী। ফলে দুই ঘাটেই সকাল থেকে ব্যস্ততা বিরাজ করছে।
যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রায় নৌপথে বড় ধরনের ভোগান্তি বা দীর্ঘ যানজটের মুখে পড়তে হয়নি। ফেরি ও লঞ্চের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় তুলনামূলক স্বস্তিতে যাতায়াত করতে পারছেন তারা। তবে তীব্র গরমে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন অব্যাহত রয়েছে। কর্মস্থলে যোগ দিতে চাকরিজীবী, শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ ঘাটে ভিড় করছেন।
লঞ্চ ও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ ও ফেরি চলাচল করছে। পাশাপাশি যাত্রীসেবা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও নিরাপত্তা ঝুঁকি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘাট এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ফলে ঈদ-পরবর্তী কর্মস্থলমুখী যাত্রীদের যাতায়াত অনেকটাই স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার