June 24, 2026, 5:01 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

আধুনিক বাজার ও কসাইখানা নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন

বিল্লাল হোসেন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরে আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসিক কবির।
সোমবার (২ জুন) সকাল ১১টায় তিনি সদর বাজার এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং কসাইখানা নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুকসুদপুর পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার আওতায় নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করতে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণ করা হবে। এতে যত্রতত্র পশু জবাই বন্ধ হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ কমবে এবং বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে।
পরিদর্শনকালে ইউএনও বাজার এলাকার বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত ফুটপাত খালি করার নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, “সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। বাজারের শৃঙ্খলা, সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে।”
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতে, স্বাস্থ্যসম্মত কসাইখানা নির্মাণ এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে মুকসুদপুর বাজার আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব বাজারে পরিণত হবে।



ফেসবুক কর্নার