June 24, 2026, 4:59 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

মানিকছড়িতে ২০ একর বাগান দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বি এম বাশার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মলঙ্গীপাড়া এলাকায় এক বাগান মালিকের প্রায় ২০ একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত কয়েক দিনের মধ্যে জমিতে একাধিক ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী হিসেবে দাবি করা মো. সালাহউদ্দিন জানান, তিনি মলঙ্গীপাড়া এলাকার একটি মিশ্র ফল ও পাহাড়ি বাগানের মালিক। তার অভিযোগ, কয়েক দিনের মধ্যে বাগানের একটি বড় অংশে বাঁশ ও টিন দিয়ে একাধিক ঘর নির্মাণ করা হয়েছে এবং সেখানে নতুন বসতি স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে নির্মিত ঘরগুলোতে কয়েকটি পাহাড়ি পরিবার বসবাস শুরু করেছে। বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে স্থানীয় বাঙালি বাসিন্দাদের একাংশের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের মতামত জানার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। জমির মালিকানা, দখল ও নির্মাণসংক্রান্ত অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি বা ব্যক্তিমালিকানাধীন ভূমি অবৈধভাবে দখলের সুযোগ নেই বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার