June 24, 2026, 5:01 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

সীমান্তে মর্টার বিস্ফোরণে মিয়ানমারের কিশোর নিহত, আতঙ্কে সীমান্তবাসী

হামিদুল হক মার্সাল, রামু (কক্সবাজার) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক শূন্য লাইনের নিকটবর্তী একটি পাহাড়ি জুমে কাজ করার সময় মিয়ানমারের এক কিশোর মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত মর্টারের গোলা খুঁজে পায়। পরে সেটি নেড়েচেড়ে দেখার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কিশোরের নাম সতনাইং তঞ্চঙ্গা (১২)। সে মিয়ানমারের সীমান্তবর্তী বাইশফাঁড়ী গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। তার পিতার নাম কিংহলা তঞ্চঙ্গা।
সূত্র জানায়, ঘটনাস্থলটি তুইঙ্গাঝিরি বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত পিলার-৩৯ এর নিকটবর্তী শূন্য লাইনের কিছুটা মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত। বিস্ফোরণের পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়।
ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তের শূন্য লাইনে অপ্রয়োজনে না যাওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৪ মে ঘুমধুম সীমান্ত এলাকায় পৃথক মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এসব বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী জনপদের মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।



ফেসবুক কর্নার