June 3, 2026, 11:51 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, কলেজছাত্র নিহত

ফারুক আহমেদ রকি

নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মোস্তফা আমীর ফয়সাল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ফয়সাল বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রি কলেজ-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সংসদ বাজার এলাকার ইদ্রিস আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, ঘটনার জেরে একদল লোক পুনরায় এসে ফয়সাল ও তার স্বজনদের ওপর হামলা চালায়। এতে ফয়সাল, তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।

পরে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ফয়সাল ও সাদেকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সালের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বজল কুমার সরকার জানান, বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।



ফেসবুক কর্নার