June 24, 2026, 4:58 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার মদসহ গ্রেপ্তার ১

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি চোলাই মদের আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোলাই মদ তৈরির একটি বড় আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ২০০ লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে সুমন বাসকি (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি লটকুড়ি গ্রামের কালু বাসকির ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুমন বাসকি চোলাই মদ তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার