June 24, 2026, 5:01 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

উল্লাহ ভূঁইয়া মুরাদনগর কুমিল্লাহ প্রতিনিধি
??????????

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী।

সোমবার (১ জুন) রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মো. মনির হোসেন জানান, আগুনে নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ করে মনির হোসেনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। সে সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে বসতঘরসহ ঘরের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ইউএনও এবিএম সারোয়ার রাব্বী ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি সরকারি সহায়তার ব্যবস্থাও করা হবে বলে আশ্বস্ত করেন।

ইউএনওর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার সহমর্মিতাপূর্ণ উপস্থিতি দুর্গত পরিবারের মাঝে নতুন করে সাহস ও আশার সঞ্চার করেছে।



ফেসবুক কর্নার