June 24, 2026, 4:58 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ মকছুদার (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারে জুয়েল ইলেকট্রনিকস ওয়ালটন শো-রুমের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মকছুদারকে আটক করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মকছুদার রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছ পৌরসভার দোয়ানী বাজার এলাকার মৃত মাহতাবের ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার খড়মপুর মাজার এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তায়রীফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার