June 24, 2026, 4:59 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

গরিবের কোনো দল নেই, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, “গরিবের কোনো দল নেই। তাই গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। তিনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হোন না কেন, রাজনৈতিক পরিচয়ের কারণে যেন কোনো গরিব মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন।”

সভায় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব। উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি সেবার সুফল যেন সমানভাবে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে সততা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের হক জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার