June 24, 2026, 4:59 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিলের ইন্তেকাল, সাংবাদিক সমাজে শোক

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এফ এস জামিল পাভেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের জন্য এফ এস জামিল পাভেল ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “এফ এস জামিল পাভেলের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বুধবার (৩ জুন) বাদ জোহর উত্তর মোড়াইল জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
এফ এস জামিল পাভেলের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার