June 24, 2026, 4:59 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

 

 

ভারতের তামিলনাড়ুতে ইটভাটায় দীর্ঘদিন কাজ করে চোরাই পথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহতরা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের পুত্র শাহিন (৩০) এবং অপরজন একই গ্রামের গোলাম রব্বানীর পুত্র মহিউদ্দিন ( ৪৩)। বুধবার (৩ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। গুলিবিদ্ধ আহত অবস্থায় সীমান্তের দালালদের মাধ্যমে একটি প্রাইভেট কার যোগে কালীগঞ্জের পাউখালী নামক স্থানে পৌঁছায়। ঐ সময় স্থানীয়দের সহায়তায় আহত রক্তাক্ত অবস্থায় ভোর সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। ঐ সময় কর্তব্যরত ডাঃ সুজায়েদ হোসেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে কর্তব্যরত ডাঃ সুজায়েদ হোসেন এ প্রতিনিধিকে জানান। তিনি আরো জানান গুলিবিদ্ধ আহত মহিউদ্দিনের মাথা ও হাতের কব্জি এবং শাহিনের পিঠে গুলিবিদ্ধের চিহ্ন ছিল। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল হাসপাতালে পৌছালে আহতদের দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান। তবে এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট ফোন দিলে তিনি রিসিভ করেননি। তবে গুলিবিদ্ধের ঘটনা ও স্থান নিয়ে পরস্পর বিরোধী নানান বক্তব্য গুঞ্জন পাওয়া গেলেও প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে অনেকেই সাতক্ষীরা সদরের কুশখালি আবার কেউ বলছে কালীগঞ্জের বসন্তপুর ও বাঁশ ঝাড়িয়া সীমান্তে ঘটতে পারে। তবে এ বিষয়ে বসন্তপুর এবং বাঁশ ঝাড়িয়া ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজায়েদ হোসেন এ প্রতিনিধিকে জানান গুরুতর আহতরা তাকে জানিয়েছেন তারা প্রায় ১ বছর আগে কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ুতে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতো। ভারতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা দালালদের মাধ্যমে চোরাই পথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে এ ঘটনা ঘটে। এছাড়া তাদের নিকট থেকে আর কিছু জানা সম্ভব হয়নি। বর্তমান আহত ২ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।



ফেসবুক কর্নার