June 24, 2026, 3:46 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাধবপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ দেড় শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মো. জুব্বাদ আলী, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. আল-আমিন ও মাহফুজা আক্তারসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার মুরগাচোরা গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছেন। তাদের পেশীশক্তির কারণে পূর্বের বসতভিটা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করলেও সেখানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
ভুক্তভোগী জুব্বাদ আলী ও রবিউল ইসলাম বলেন, প্রতিপক্ষরা তাদের জমি দখলের চেষ্টা করছে এবং নিয়মিত মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার