June 4, 2026, 6:46 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে বুধবার (৩ জুন) তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার একাধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত দল দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাররা পূর্বপাড়া, আদমপুর, পশ্চিম সদরদী, হিরালদি, পুখুরিয়া, নুরপুর ও মুনসুরাবাদ গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আদালতের পরোয়ানা বাস্তবায়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো অপরাধীকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার