June 11, 2026, 6:26 pm
শিরোনাম :
কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন তামাক ও নিকোটিনের ক্ষতি রোধে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজন মায়ের চোখের আড়ালে ডোবায় পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু দিনাজপুরে নবনিযুক্ত ইউএনও জর্জ মিত্র চাকমার মতবিনিময় সভা অনুষ্ঠিত বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চার জেলার সীমান্তঘেরা পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের

মায়ের চোখের আড়ালে ডোবায় পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় মায়ের চোখের আড়ালে বাড়ির পাশের ডোবায় পড়ে রাফিয়া (দেড় বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার দিকে চলে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
পরে গুরুতর অবস্থায় শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শিশুদের প্রতি সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার