June 10, 2026, 7:00 pm
শিরোনাম :
বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চার জেলার সীমান্তঘেরা পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের ঢাকা-সিলেট ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেল, নিহত ২ ব্রজলাল কলেজে পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা দিনাজপুরে পার্টনার কংগ্রেস: পুষ্টি ও কৃষিভিত্তিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ধূমপানমুক্ত সমাজ গঠনে বান্দরবানে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ শিক্ষক সংকটে জবির আইইআর, সেশনজটে অনিশ্চয়তায় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

বাবুল হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

 

 

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার; হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক দুই ব্যক্তি

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শহিদুল মাতুব্বর (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল মাতুব্বর মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুল ছালাম মাতুব্বরের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন ও কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পান্থাপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই শাহিদুল মাতুব্বর জানান, গত ৬ জুন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি শহিদুল। পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে তারা জানতে পারেন, নুর হোসেন ও পলাশ শেখ তাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। তার অভিযোগ, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে শহিদুলকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।



ফেসবুক কর্নার