June 10, 2026, 7:03 pm
শিরোনাম :
বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চার জেলার সীমান্তঘেরা পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের ঢাকা-সিলেট ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেল, নিহত ২ ব্রজলাল কলেজে পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা দিনাজপুরে পার্টনার কংগ্রেস: পুষ্টি ও কৃষিভিত্তিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ধূমপানমুক্ত সমাজ গঠনে বান্দরবানে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ শিক্ষক সংকটে জবির আইইআর, সেশনজটে অনিশ্চয়তায় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ

ব্রজলাল কলেজে পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

অভয়নগর প্রতিবেদক

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। বুধবার (১০ জুন) অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং পরিবেশ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী।
কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিম খান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা কবির উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য পরিবেশ বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতেও তরুণদের উৎসাহিত করবে।



ফেসবুক কর্নার