July 18, 2026, 12:22 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন গড়তে উপজেলা জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ক্রীড়া সংস্থার মিনি স্টেডিয়াম থেকে নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারখানেক নেতা-কর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’র মিছিলটি আমাইতাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন এই আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
কর্মসূচিটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, সহঃ সেক্রেটারি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুল আজিজ, মাওঃ আমানউল্লাহ সেক্রেটারি মোঃ রেজোয়ান প্রমুখ।



ফেসবুক কর্নার