July 15, 2026, 6:04 pm
শিরোনাম :
কুমারখালীতে নিখোঁজের তিন দিন পর নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটন কেন্দ্র খুলে দিল জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর বহরে পাথর নিক্ষেপ নয়, সামনের গাড়ির চাকা থেকে ছিটকে আসে পাথর: মাদারীপুর পুলিশ সুপার মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে পিতা নিহত ফ্যাক্ট চেক ছাড়া সংবাদ প্রকাশে সতর্ক করল তথ্য অধিদফতর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দিনাজপুর, এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এবার বাড়ির সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে আগ্রহীদের ভিড় গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, জেলাজুড়ে নিরাপত্তা জোরদার শিক্ষিকার দুই আঙুল বিচ্ছিন্ন করেছেন শিক্ষার্থীর মা টানা বর্ষণে বিপর্যস্ত রাঙ্গামাটি, ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক পরিস্থিতি

প্রধানমন্ত্রীর বহরে পাথর নিক্ষেপ নয়, সামনের গাড়ির চাকা থেকে ছিটকে আসে পাথর: মাদারীপুর পুলিশ সুপার

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

গত ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সফরকালে মাদারীপুরের সাদুর ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বহরের একটি এসএসএফ গাড়ির সামনের গ্লাসে একটি পাথর আঘাত করলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনায় মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, এটি কোনো পাথর নিক্ষেপের ঘটনা নয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সন্দেহভাজন হিসেবে চিহ্নিত এক যুবক কেবল মোবাইলে ভিডিও ধারণ করছিলেন; তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়া যায়নি।
পুলিশ সুপার আরও জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১২ জুলাই সড়ক সংস্কারের কাজ চলছিল। এ কারণে সড়কে ছোট ছোট পাথর পড়ে ছিল। বহরের সামনের একটি গাড়ির চাকার চাপ থেকে একটি পাথর ছিটকে এসে এসএসএফের গাড়ির সামনের গ্লাসে আঘাত করে।
তিনি দাবি করেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা বিভাগ ও র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যবেক্ষণেও পাথর নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হয়েছে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার