July 15, 2026, 9:08 pm
শিরোনাম :
এআই দিয়ে নিজেকে ওসির চেয়ারে বসিয়ে ছবি প্রকাশ, স্কুলছাত্র আটক আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে! চিত্রনায়িকার ফেসবুক স্ট্যাটাস ঘিরে তুমুল আলোচনা সচিবালয়ে যাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোন্দল, সাংবাদিকের গায়ে হাত যে সমীকরণে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করতো, অভিযুক্ত আটক কান্না থামাতে মাদরাসা ছাত্রের মুখে কলম গুঁজে দেন শিক্ষক ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম ফেসবুকের প্রেমে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, বিয়ের পর পাকিস্তান যাওয়ার প্রস্তুতি বড় পরিবর্তন নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

এআই দিয়ে নিজেকে ওসির চেয়ারে বসিয়ে ছবি প্রকাশ, স্কুলছাত্র আটক

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তোলা এবং পুলিশ সদস্যদের জোড়হাতে দাঁড়িয়ে থাকার একটি বিতর্কিত (এআই) জেনারেটেড ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে নাচোল থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর  ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ।

আটককৃত স্কুলছাত্র হলেন, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে পারভেজ (১৫)। সে মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত একটি কক্ষে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন। আর তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে হাত জোড় করে বিনতি করছেন। এই ছবিটি ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়৷ ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে নাচোল থানা পুলিশ।

ওসি সুকমল চন্দ্র দেবনাথ বলেন, আমার থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিমভাবে (এআই জেনারেটেড) বানানো হতে পারে। তবে পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত অপরাধ। অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাইবার সিকোরিটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার