July 15, 2026, 7:27 pm
শিরোনাম :
স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করতো, অভিযুক্ত আটক কান্না থামাতে মাদরাসা ছাত্রের মুখে কলম গুঁজে দেন শিক্ষক ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম ফেসবুকের প্রেমে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, বিয়ের পর পাকিস্তান যাওয়ার প্রস্তুতি বড় পরিবর্তন নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা কুমারখালীতে নিখোঁজের তিন দিন পর নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটন কেন্দ্র খুলে দিল জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর বহরে পাথর নিক্ষেপ নয়, সামনের গাড়ির চাকা থেকে ছিটকে আসে পাথর: মাদারীপুর পুলিশ সুপার মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে পিতা নিহত

বড় পরিবর্তন নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

অভয়নগর প্রতিবেদক

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে মরিয়া আলবিসেলেস্তারা।

সুইজারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে মাঠে নামা একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে।

ম্যাচের আগে ঘোষিত একাদশে এই পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মাঝমাঠে ডি পলের অনুপস্থিতি দলটির জন্য উল্লেখযোগ্য পরিবর্তন। তার জায়গায় সিমিওনেকে শুরু থেকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ।

গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মলিনার সঙ্গে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে জুলিয়ানো সিমিওনের সঙ্গে খেলবেন এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার। আক্রমণভাগে আর্জেন্টিনার মূল ভরসা অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।



ফেসবুক কর্নার