July 19, 2026, 9:15 pm
শিরোনাম :
অটোরিকশা ছিনতাই ও চালক হত্যা: অটোরিকশাসহ একজন আটক পদ্মায় ভাসমান হাসপাতাল, দৌলতপুরে তিন মাস মিলবে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি বিশ্বকাপ, আর্জেন্টিনা ও মেসি: শেষ হাসি কি আবারও তার? পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে রাজমিস্ত্রিকে হত্যা ঠাকুরগাঁওয়ের সাপের কামড়ে যুবকের মৃত্যু সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ: জড়িতদের গ্রেফতারের দাবিতে কেএমপি কমিশনারের কাছে স্মারকলিপি

পঞ্চগড়ে ৫,৮৯২ কৃষকের ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষিঋণ মওকুফ, বিতরণ ৩০ হাজার গাছের চারা

মোঃ ময়নুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৯২ জন কৃষকের মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের মাঝে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশ, কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে জানানো হয়, ঋণ মওকুফ কর্মসূচির আওতায় বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষক উপকৃত হয়েছেন। এর মধ্যে সোনালী ব্যাংকের ৫টি শাখার ২ হাজার ৪২০ জন কৃষকের ৫ কোটি ৭১ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর ৫টি শাখার ৩ হাজার ৪৭২ জন কৃষকের ৩ কোটি ২ লাখ টাকা কৃষিঋণ সরকার পরিশোধ করেছে। ফলে উপজেলার কৃষকদের মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষিঋণ মওকুফ হয়েছে।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “কৃষকের স্বার্থ সংরক্ষণ, উৎপাদনশীল কৃষির বিকাশ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষকের কল্যাণে নেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকারের লক্ষ্য কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার