July 21, 2026, 1:02 pm
শিরোনাম :
সিঙ্গাইরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৩ কিশোর অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, থানায় মামলা ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিকদের কর্মবিরতি, বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান, এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে: আইনমন্ত্রী ২০২৭ সালের হজ প্যাকেজ হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৮ প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে তরুণীকে ধর্ষণ

বিশ্বকাপ মঞ্চে লামিন ইয়ামালের ‘১৯’ ও ‘৩০৪’ সংখ্যার অনন্য গল্প

ময়নুল ইসলাম

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালকে ঘিরে ফুটবল বিশ্বে ‘১৯’ ও ‘৩০৪’ সংখ্যাকে কেন্দ্র করে নতুন আলোচনা তৈরি হয়েছে। মাঠের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি এই দুটি সংখ্যার সঙ্গে তার জীবনের নানা কাকতালীয় সম্পর্ক ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্প্রতি ১৯ বছর বয়সে পা দিয়েছেন ইয়ামাল। স্পেন জাতীয় দলের হয়ে তিনি ১৯ নম্বর জার্সি পরে খেলেন। কাকতালীয়ভাবে, আন্তর্জাতিক পর্যায়ে স্পেনের হয়ে একটি বড় শিরোপা জয়ের দিনটিও ছিল মাসের ১৯ তারিখ। এই তিনটি ‘১৯’-এর মিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
২০০৭ সালের ১৩ জুলাই স্পেনের বার্সেলোনার মাতারো শহরে জন্ম নেওয়া লামিন ইয়ামালের পুরো নাম লামিন ইয়ামাল নাসরাউই ইবানা। তার বাবা মরক্কোর নাগরিক মুনির নাসরাউই এবং মা বিষুবীয় গিনির নাগরিক শিলা ইবানা। শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদের পরও তিনি সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠেন এবং ইসলাম ধর্মের অনুসারী হিসেবে পরিচিত।
ইয়ামালের শৈশব কেটেছে বার্সেলোনার শ্রমজীবী এলাকা রকাফন্ডায়। গোল উদযাপনের সময় তিনি আঙুল দিয়ে ‘৩০৪’ সংখ্যা প্রদর্শন করেন, যা তার এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক। এভাবেই তিনি নিজের শিকড়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।
মাত্র সাত বছর বয়সে তার বাবার উদ্যোগেই বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দেন ইয়ামাল। সম্প্রতি ২০০৭ সালের একটি পুরোনো ছবি নতুন করে আলোচনায় আসে, যেখানে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাতে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, ‘১৯’ ও ‘৩০৪’ সংখ্যার মিল নিছক কাকতালীয় হতে পারে। তবে ইয়ামালের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংগ্রামী জীবনই তাকে বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল তরুণ তারকায় পরিণত করেছে।



ফেসবুক কর্নার