মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিকদের কর্মবিরতি, বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ
ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:
Update Time :
Tuesday, July 21, 2026
/
39 Time View
/
Share
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ চিনিকলে (মোচিক) বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ ও পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে মিল চত্বরে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি-দাওয়া উপেক্ষিত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
কর্মবিরতির ফলে মিলের প্রশাসনিক ও উৎপাদন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে বলে জানা গেছে।
শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ বিষয়ে মিল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।