July 22, 2026, 8:45 pm
শিরোনাম :
কুমিল্লা থেকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন! জুলকারনাইন সায়েরের পোস্ট আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে বাঙালি নদীর ভয়াল ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা এরশাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

এরশাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অলিউল্লা ভূঁইয়া

কুমিল্লার মুরাদনগর উপজেলার ব্রাহ্মণচাপিতলা গ্রামে অটোরিকশাচালক এরশাদ মিয়া হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসেবে সাব্বির (২৫) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণচাপিতলা গ্রামের জহর সরকারের ছেলে ওয়ারিশকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন বাঙ্গরা বাজার থানার এসআই ফেরদৌস রনি, এএসআই আল আমিনসহ পুলিশের একটি দল।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, এরশাদ মিয়া হত্যা মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ২০২৬ সকালে মুরাদনগর উপজেলার ব্রাহ্মণচাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে কৃষক হক মিয়ার ছেলে অটোরিকশাচালক এরশাদ মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।



ফেসবুক কর্নার