July 28, 2026, 10:06 pm
শিরোনাম :
প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ভিডিও-ছবির প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন শাকিবের সঙ্গে রোমান্সে দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি: সাবিলা নূর গবেষণায় সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, বলিউডে সুযোগ হারানোর গল্প পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে প্রচারিত ‘ব্লু ফ্লিমে’ মন্তব্য ভুয়া, সম্পাদিত কালবেলা ফটোকার্ড সেই এমপির বাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মায়ের বয়স ১৩ সন্তানের বয়স ৭ সাত মাস

মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর মিরপুর ২ নাম্বারে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে একজন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে।

এ ঘটনায় দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী ও পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজন নিহত হয়েছেন এবং  আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার