July 28, 2026, 9:11 pm
শিরোনাম :
প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ভিডিও-ছবির প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন শাকিবের সঙ্গে রোমান্সে দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি: সাবিলা নূর গবেষণায় সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, বলিউডে সুযোগ হারানোর গল্প পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে প্রচারিত ‘ব্লু ফ্লিমে’ মন্তব্য ভুয়া, সম্পাদিত কালবেলা ফটোকার্ড সেই এমপির বাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মায়ের বয়স ১৩ সন্তানের বয়স ৭ সাত মাস

এবার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী 

সবুজ সরদার লোহাগাড়া নড়াইল প্রতিনিধি

 

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে পৌরসভার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল শেখ (২৮) যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকায় শ্বশুরবাড়ির কাছে ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী আদরী বেগম (২০) একই এলাকার বাদলের মেয়ে।
ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগ, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী আদরী বেগম তার বুকের ওপর বসে ধারালো ব্লেডজাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেওয়ার চেষ্টা করেন। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়।
ঘটনার পর রুবেল শেখ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ কারণে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার