July 18, 2026, 12:24 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

দোয়া মাহফিলেই জনসমুদ্র—চট্টগ্রাম-১৫ এ নাজমুল মোস্তফা আমিনের পক্ষে গণজোয়ার

Reporter Name

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পরপূর্ণ সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার।১৩ডিসেম্বর(শনিবার) বিকেলে অলি আহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলটি মুহূর্তেই পরিণত হয় এক বিশাল জনসমাবেশে। এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

দোয়া মাহফিল শুরুর আগেই নির্ধারিত স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধর্মীয় পরিবেশে শুরু হলেও জনতার উপস্থিতি ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মতে, এটি ছিল চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের একটি স্পষ্ট প্রতিফলন।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। একান্তভাবে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে পরপূর্ণ সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করেন।

সমাবেশে উপস্থিত সমর্থকদের অনেকেই বলেন, চট্টগ্রাম-১৫ আসনে পরিবর্তনের হাওয়া বইছে। দোয়া মাহফিলেই যে বিপুল জনসমাগম হয়েছে, তা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষ প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

দোয়া মাহফিল শেষে নেতাকর্মী ও সমর্থকেরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

স্থানীয় প্রবীণ মুরুব্বি, আলেম-ওলামা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। আলেমদের পরিচালনায় দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



ফেসবুক কর্নার