August 8, 2026, 3:04 pm
শিরোনাম :
নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই : প্রতিমন্ত্রী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর যাত্রী চলাচল বাড়বে : এসবি প্রধান গৃহবধূকে অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১ চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষায় বেহাল ঢাকা-বরিশাল মহাসড়ক, সংস্কারের দাবি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন

সুমন ঘোষ যশোর

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শনিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তিনি কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই হাসপাতালে পৌঁছান। পরে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শনকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের সম্ভাব্য ব্যয় এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন যুগ্ম সচিব।
এ সময় তিনি সিসিইউ ও এনজিওগ্রাম ইউনিটের কার্যক্রম, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
হাসপাতাল সূত্র জানায়, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বাস্তব চিত্র সম্পর্কে সরেজমিনে ধারণা নেন যুগ্ম সচিব।



ফেসবুক কর্নার