August 8, 2026, 3:43 pm
শিরোনাম :
খুলনায় ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই : প্রতিমন্ত্রী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর যাত্রী চলাচল বাড়বে : এসবি প্রধান গৃহবধূকে অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ

ফয়সাল আহমেদ নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। কোনো স্কুলের শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে এবং ওই স্কুলের উন্নয়নে কোনো বরাদ্দ দেওয়া হবে না। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি।
শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আমরা সে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এজন্য সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে যা কিছু দরকার তার সবই করতে চলেছে।
এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর থানার ওসি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, এবি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।



ফেসবুক কর্নার