August 9, 2026, 3:26 pm
শিরোনাম :
ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মোমবাতি প্রজ্বালন সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার মিশুক ছিনতাইয়ের পরিকল্পনায় চালক হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ যশোরে প্রভাতী ট্রেনসহ ৫ দফা দাবিতে রেল মহাপরিচালককে স্মারকলিপি জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ র‍্যাবের হাতে দুইজন গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বাস টার্মিনাল নেই কচুয়ায়, সড়কেই পার্কিং ঢাকা-কচুয়া সুরমা বাসের

জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ র‍্যাবের হাতে দুইজন গ্রেপ্তার

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন দেশের জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগান এলাকার তিনতলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দেশের মুদ্রার জাল নোটের ২৫ বান্ডিল ও জাল মুদ্রা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তসিকুল ইসলাম ও শামীম আলীকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাড়িটি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো।
র‌্যাব কর্মকর্তা আরও জানান, জাল মুদ্রা তৈরির মূলহোতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার