August 12, 2026, 8:31 pm
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ আরও ১২ জেলায় আগামীকাল চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা সালমান শাহ হত্যা মামলার আসামি ডন ও সামিরার ভাইরাল ছবির নেপথ্যে কী চসিকের সাঁড়াশি অভিযান, উচ্ছেদ ৬০০ অবৈধ টং দোকান ২০ বছর পর বাবাকে ফিরে পেলেন সজীব, দীর্ঘ অপেক্ষার অবসান আবেগঘন মিলনে এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে বাংলাদেশকে তাগিদ যুক্তরাষ্ট্রের দেবের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে মুখ খুললেন জিৎ সেলফি তোলার নামে জোর করে ভক্তের চুমু, মুখ খুললেন সেই অভিনেত্রী বিপ্লব কুমার, গোলাম রাব্বানীর ভাইসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দেবের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে মুখ খুললেন জিৎ

অভয়নগর প্রতিবেদক

 

দুই বছর পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার। মুক্তিকে সামনে রেখে বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিনেমাসহ ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন জিৎ। সেখানে তার অন্যতম আলোচিত সহকর্মী ও প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত দেবের প্রসঙ্গও উঠে আসে। গত কয়েক বছরে দেব নিয়মিত একাধিক সিনেমায় অভিনয় করলেও জিৎকে তুলনামূলকভাবে কম সংখ্যক সিনেমায় দেখা গেছে। এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’র কাজের কারণে প্রায় ছয়-সাত মাস অন্য কোনো কাজে যুক্ত হতে পারেননি। এরপরও তার কাছে এমন কোনো গল্প আসেনি, যা তাকে আগ্রহী করে তুলতে পারে। শেষ পর্যন্ত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার গল্প পছন্দ হওয়ায় তিনি এতে অভিনয়ে সম্মতি দেন।

দেবের সঙ্গে তার প্রতিযোগিতা এবং সিনেমার সংখ্যা নিয়ে জিৎ বলেন, বাংলা চলচ্চিত্রে শিল্পীদের প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার তুলনা করা হতো, এখন তাকে দেবের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মতে, এসব প্রতিযোগিতার ধারণা নতুন নয়। তিনি আরও উল্লেখ করেন, তিনি যখন অভিনয়জীবন শুরু করেছিলেন, তখন দেবের চলচ্চিত্রজগতে আগমনই ঘটেনি। ফলে তখন প্রসেনজিৎ বনাম জিৎ বলা হতো।

জিৎ মনে করেন, একজন শিল্পীর সিনেমার সংখ্যা কম বা বেশি হওয়া নিয়ে অন্য কারও দিকে আঙুল তোলার কোনো অর্থ নেই। এটি অনেকটাই সময়, কাজের সুযোগ ও ভাগ্যের ওপর নির্ভর করে।

ভারতের কালজয়ী বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন ও প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।

দীর্ঘ ক্যারিয়ারে জিৎ ও দেবকে একসঙ্গে মাত্র একটি সিনেমায় দেখা গেছে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ সিনেমাটি ২০১০ সালে মুক্তি পায় এবং দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে কাজ করার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত আর কোনো সিনেমায় দুই তারকাকে একসঙ্গে দেখা যায়নি।



ফেসবুক কর্নার