August 12, 2026, 6:16 pm
শিরোনাম :
সেলফি তোলার নামে জোর করে ভক্তের চুমু, মুখ খুললেন সেই অভিনেত্রী বিপ্লব কুমার, গোলাম রাব্বানীর ভাইসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত ইউটিউবে ৩০ লাখের মাইলফলকে মনির খানের নতুন রেকর্ড বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে? বৃহস্পতিবার দুপুরে ঘোষণা আসছে মুক্তির আগেই ২০ হাজার টিকিট বিক্রি ইমরান হাশমি ও দিশা পাটানির সিনেমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির গরুর ফার্মে নকল সিগারেট কারখানা, জব্দ ২ কোটি টাকার মালামাল তানিয়া হত্যা: স্বামীর জবানবন্দিতে রহস্য উদঘাটন, গ্রেপ্তার সোহাগ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর লাইসেন্সবিহীন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

মুক্তির আগেই ২০ হাজার টিকিট বিক্রি ইমরান হাশমি ও দিশা পাটানির সিনেমার

অভয়নগর প্রতিবেদক

মুক্তির আগেই দারুণ সাড়া ফেলেছে ইমরান হাশমি ও দিশা পাটানির নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’। ভারতের বক্স অফিসে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যেই ২০ হাজার ছাড়িয়েছে। ফলে বড় ধরনের ওপেনিংয়ের প্রত্যাশা তৈরি হয়েছে সিনেমাটিকে ঘিরে।

নিতিন কাক্কর পরিচালিত রোমান্টিক ড্রামা ‘আওয়ারাপন ২’-তে ইমরান হাশমি ও দিশা পাটানির পাশাপাশি অভিনয় করেছেন শাবানা আজমিসহ আরও অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ১১ আগস্ট রাত সাড়ে ১০টা পর্যন্ত ভারতের শীর্ষ দুই জাতীয় সিনেমা চেইন পিভিআর ইনক্স ও সিনেপলিসে মুক্তির প্রথম দিনের জন্য প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

মুক্তির এখনও তিন দিন বাকি থাকায় অগ্রিম টিকিট বিক্রির এই গতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি জাতীয় চেইনগুলোতে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি এক লাখ ছাড়িয়ে ১ লাখ ২৫ হাজারের কাছাকাছি যেতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

তবে ‘আওয়ারাপন ২’-এর সামনে রয়েছে ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিস লড়াই। সানি দেওল অভিনীত সিনেমাটি একই সময়ে মুক্তি পাচ্ছে। যদিও অগ্রিম টিকিট বিক্রিতে এখন পর্যন্ত ‘আওয়ারাপন ২’-এর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে ‘বাটওয়ারা ১৯৪৭’।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রিম বিক্রিতে এগিয়ে থাকলেও প্রদর্শনী পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারে ‘আওয়ারাপন ২’। কারণ ‘বাটওয়ারা ১৯৪৭’ পিভিআরআইনক্সের মাধ্যমে পরিবেশিত হওয়ায় দুই সিনেমাই প্রায় সমানসংখ্যক শো পাচ্ছে। ফলে অগ্রিম টিকিট বিক্রির তুলনায় ‘আওয়ারাপন ২’-এর উদ্বোধনী আয় কিছুটা কমে যেতে পারে।

তবে সবকিছু ঠিক থাকলে সিনেমাটির প্রথম দিনের আয় ২০ কোটি রুপি নেটের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে প্রথম সপ্তাহান্তেই দুর্দান্ত ব্যবসা করতে পারে ‘আওয়ারাপন ২’। একই সঙ্গে সিনেমাটি ইমরান হাশমির দীর্ঘদিনের ‘ক্লিন হিট’-এর খরাও কাটাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার