August 12, 2026, 5:13 pm
শিরোনাম :
মুক্তির আগেই ২০ হাজার টিকিট বিক্রি ইমরান হাশমি ও দিশা পাটানির সিনেমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির গরুর ফার্মে নকল সিগারেট কারখানা, জব্দ ২ কোটি টাকার মালামাল তানিয়া হত্যা: স্বামীর জবানবন্দিতে রহস্য উদঘাটন, গ্রেপ্তার সোহাগ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর লাইসেন্সবিহীন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় সাবেক সহকর্মী আটক হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট, চার বছর ধরে পড়ে নষ্ট ভারতের উপহার ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সীমান্তে বিজিবির অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর লাইসেন্সবিহীন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়


সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) সকালে সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং রোগীদের দেওয়া এসজিপিটি পরীক্ষার রিপোর্টে গরমিলের অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
জেলা শহরের তেঁতুলিয়া মহাসড়কের আনোয়ার প্লাজায় অবস্থিত মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লিভার রোগে আক্রান্ত সাইদুজ্জামান রেজা এসজিপিটি পরীক্ষা করান। এর আগে ৯ আগস্ট পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে পরীক্ষা করালে তাঁর এসজিপিটির মাত্রা পাওয়া যায় ১২৭ U/L। চিকিৎসকের পরামর্শে একই দিন মেডিকেয়ারে পরীক্ষা করালে রিপোর্টে মাত্রা দেখানো হয় ২৬ দশমিক ৭ U/L।
দুই প্রতিষ্ঠানের রিপোর্টে বড় ধরনের পার্থক্য থাকায় সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে সাইদুজ্জামান পরদিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আবার পরীক্ষা করান। ১০ আগস্টের ওই রিপোর্টে তাঁর এসজিপিটির মাত্রা পাওয়া যায় ১২১ U/L। তিনটি রিপোর্টে বড় ধরনের পার্থক্য পাওয়ার পর মেডিকেয়ারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও লাইসেন্স পাওয়া যায়নি। তাই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না করা পর্যন্ত তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
স্বাস্থ্য বিভাগের নির্দেশের পর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে কার্যক্রম বন্ধ থাকার কথা উল্লেখ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার