August 11, 2026, 2:53 pm
শিরোনাম :
জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার শিমুল হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল পাখির খাবারের দোকানে সরকারি গম, ২৫০ বস্তার বদলে ৩৫০ সরানোর অভিযোগ কোটচাঁদপুর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর হাতে সরকারি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত ভাড়ার অভিযোগ স্বপ্না খাতুনকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত স্বামী রুবেল আটক মৌলভীবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা পারিবারিক কলহে ঘরজামাইয়ের দা’র কোপে ব্যক্তি আহত সোনাহাট সেতু চালু না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার, দুর্ভোগে লাখো মানুষ দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারি বর্ষণ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর অধীনে রাখার দাবি : আতাউর রহমানের

কোটচাঁদপুর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর হাতে সরকারি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

সোহরাব হোসেন কালিগঞ্জ ঝিনেইদাহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স পরিচালনা নিয়ে অনিয়ম ও রোগীর স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সিভিল সার্জন কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী জনিত কুমার দাসকে দিয়ে অ্যাম্বুলেন্স চালানো হচ্ছে। সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধের পরও কোনো কোনো রোগীর স্বজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া এবং সরকারি রশিদ না দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, জনিত কুমার দাস ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, জরুরি রোগীদের স্বজনদের কখনো গাড়ি নষ্ট বা চালক না থাকার কথা বলে অন্য অ্যাম্বুলেন্সের কথা জানানো হয়। পরে জনিতের ছেলে শুভর মাধ্যমে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে।
সোলেমানপুর গ্রামের গৌতম জানান, গত ২৯ জুলাই তাঁর স্ত্রী তীথি ঘোষকে জরুরি ভিত্তিতে যশোর নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের জন্য ২ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। পরে ২ হাজার ২০০ টাকায় সমঝোতা হলেও কোনো সরকারি রশিদ দেওয়া হয়নি বলে দাবি তাঁর। বিদ্যাধরপুর গ্রামের মাসুদও তাঁর দাদী আনোয়ারাকে যশোর নেওয়ার সময় রশিদ ছাড়াই ১ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে জনিত কুমার দাস বলেন, তিনি পরিচ্ছন্নতাকর্মী হলেও গাড়ি চালাতে পারেন বলে ভারপ্রাপ্ত চালকের দায়িত্ব পেয়েছেন। তাঁর ছেলে শুভ বলেন, তাঁদের নিজস্ব অ্যাম্বুলেন্স নেই।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল ইসলাম বলেন, নিয়মিত চালক না থাকায় সিভিল সার্জন কার্যালয় থেকে জনিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান জানান, ড্রাইভিং লাইসেন্স থাকায় জনিতকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনিয়মের সত্যতা পাওয়া গেলে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে



ফেসবুক কর্নার