August 11, 2026, 3:57 pm
শিরোনাম :
মাঝ আকাশে বিমানের ভয়াবহ ঝাঁকুনি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট! অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ভাইরাল! বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন: ইসি সচিব জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার শিমুল হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল পাখির খাবারের দোকানে সরকারি গম, ২৫০ বস্তার বদলে ৩৫০ সরানোর অভিযোগ কোটচাঁদপুর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর হাতে সরকারি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত ভাড়ার অভিযোগ স্বপ্না খাতুনকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত স্বামী রুবেল আটক

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার শিমুল

সোহরাওয়ার্দী খোকন নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

বিএনপির অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান শিমুলকে ‘সমন্বয়ক (কো-অর্ডিনেটর)’ হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রকাশিত মনোনয়নপত্রে বলা হয়েছে, সাংগঠনিক দক্ষতা, সততা, নিষ্ঠা, নেতৃত্বগুণ ও দীর্ঘদিনের সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে মোস্তাফিজুর রহমান শিমুলকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে তিনি জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, সহ-সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনের কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্রে আরও বলা হয়, নতুন দায়িত্বে শিমুল তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন বলে কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যাশা করছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান শিমুল বলেন, দীর্ঘদিন ধরে জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি।



ফেসবুক কর্নার