August 11, 2026, 4:02 pm
শিরোনাম :
মাঝ আকাশে বিমানের ভয়াবহ ঝাঁকুনি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট! অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ভাইরাল! বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন: ইসি সচিব জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার শিমুল হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল পাখির খাবারের দোকানে সরকারি গম, ২৫০ বস্তার বদলে ৩৫০ সরানোর অভিযোগ কোটচাঁদপুর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর হাতে সরকারি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত ভাড়ার অভিযোগ স্বপ্না খাতুনকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত স্বামী রুবেল আটক

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন: ইসি সচিব

মোঃ ইসমাইল হোসেন

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন ৩৪৯ জন সংসদ সদস্য। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ জানান, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩টি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন সংসদ সদস্যরা।
তিনি জানান, ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনের ২০ সদস্যর টিম কাজ করবে।

ইসি সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহবান বিষয়ে আজকেই গেজেট দেয়া হবে।



ফেসবুক কর্নার