August 11, 2026, 2:54 pm
শিরোনাম :
জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার শিমুল হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল পাখির খাবারের দোকানে সরকারি গম, ২৫০ বস্তার বদলে ৩৫০ সরানোর অভিযোগ কোটচাঁদপুর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর হাতে সরকারি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত ভাড়ার অভিযোগ স্বপ্না খাতুনকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত স্বামী রুবেল আটক মৌলভীবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা পারিবারিক কলহে ঘরজামাইয়ের দা’র কোপে ব্যক্তি আহত সোনাহাট সেতু চালু না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার, দুর্ভোগে লাখো মানুষ দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারি বর্ষণ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর অধীনে রাখার দাবি : আতাউর রহমানের

স্বপ্না খাতুনকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত স্বামী রুবেল আটক

জুয়েল রানা, (ফুলপুর, ময়মনসিংহ): প্রতিনিধি

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলা চেপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুবেল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে গুলবাগের একটি ভাড়া বাসা থেকে স্বপ্নার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বপ্না খাতুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ফজলুল করিম খানের ভাতিজি বলে জানা গেছে। অভিযুক্ত রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সানকিপাড়া এলাকায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বপ্না বিভিন্ন বাসায় কাজ করতেন। অন্যদিকে রুবেল বেকার এবং মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের দুই সন্তান রয়েছে। কিছুদিন আগে সন্তান দুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসে রুবেল ও স্বপ্না শাহজাহানপুরের গুলবাগ এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন। শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তাঁরা ঘুমিয়ে পড়েন। তবে রোববার সকালে আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্বপ্নার গলা চেপে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর স্বামী রুবেল মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্বপ্নার মৃত্যুর খবর ফুলপুরের রূপসী ইউনিয়নের তাঁর স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার