August 11, 2026, 2:57 pm
শিরোনাম :
জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার শিমুল হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল পাখির খাবারের দোকানে সরকারি গম, ২৫০ বস্তার বদলে ৩৫০ সরানোর অভিযোগ কোটচাঁদপুর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর হাতে সরকারি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত ভাড়ার অভিযোগ স্বপ্না খাতুনকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত স্বামী রুবেল আটক মৌলভীবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা পারিবারিক কলহে ঘরজামাইয়ের দা’র কোপে ব্যক্তি আহত সোনাহাট সেতু চালু না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার, দুর্ভোগে লাখো মানুষ দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারি বর্ষণ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর অধীনে রাখার দাবি : আতাউর রহমানের

মৌলভীবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রহিম মিয়া মৌলভীবাজার প্রতিনিধি

 

মৌলভীবাজার সদর উপজেলার দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টারে পরিদর্শন করা হয়। সেখানে ওষুধ যথাযথ নিয়মে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এরপর পুরাতন হাসপাতাল রোড এলাকার আল হামরা (প্রাঃ) হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ বা জীবাণুমুক্তকরণ কক্ষ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে পৃথক দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তাঁর টিম উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে সেবার মান, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।



ফেসবুক কর্নার