August 12, 2026, 4:15 pm
শিরোনাম :
গরুর ফার্মে নকল সিগারেট কারখানা, জব্দ ২ কোটি টাকার মালামাল তানিয়া হত্যা: স্বামীর জবানবন্দিতে রহস্য উদঘাটন, গ্রেপ্তার সোহাগ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর লাইসেন্সবিহীন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় সাবেক সহকর্মী আটক হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট, চার বছর ধরে পড়ে নষ্ট ভারতের উপহার ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সীমান্তে বিজিবির অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি শ্যামনগরে গ্রেপ্তার মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

সীমান্তে বিজিবির অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

সুমন ঘোষ ভ্রাম্যমান প্রতিনিধি।

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় এসব সিরাপের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সীমান্তের একটি এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি চালান দেখতে পান বিজিবি সদস্যরা। পরে সেখান থেকে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা সিরাপগুলো সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কাউকে আটক না করা গেলেও চোরাচালানকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ভারতীয় নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার