August 12, 2026, 1:06 pm
শিরোনাম :
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি শ্যামনগরে গ্রেপ্তার মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮ সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়লেন এমপির নেতাকর্মীরা, অক্ষত এমপি সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী খুলনায় ছাত্রশিবিরের মহানগর কার্যালয় উদ্বোধন রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব সাদিয়া আয়মান প্রসঙ্গে খায়রুল বাসার, ‘প্রেম ছিল’

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি শ্যামনগরে গ্রেপ্তার

আবু জাফর স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে জেলার শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়। মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে রফিকুল ইসলাম গাজী চেক ডিজঅনারের আরেকটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সুযোগ নিয়ে ওই দুই আসামিসহ বেশ কয়েকজন বন্দী কারাগার থেকে পালিয়ে যান। পরে মোজাম ও রফিকুল নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার সকালে আদালতে হস্তান্তর করা হবে। কারাগার থেকে পালানো অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা জেলা কারাগার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাগার থেকে মোট ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনায় ১৫ আগস্ট একটি মামলা করা হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ মোজাম ও রফিকুলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া ৮৭ জনের মধ্যে ৪৮ জনকে আইনের আওতায় আনা হলো। বর্তমানে আরও ৩৯ জন পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।



ফেসবুক কর্নার