August 13, 2026, 8:21 pm
শিরোনাম :
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় ঠাকুরগাঁওয়ে আনন্দ, মিষ্টি বিতরণ আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী ২৫ আগস্ট প্রীতি জিনতাকে প্রথমবার দেখে মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই ছিলাম: কানিকা কাপুর তৃণমূলের রাজনীতি পেরিয়ে সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাজধানীতে আ.লীগের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫ কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে তীব্র উত্তেজনা

আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী ২৫ আগস্ট

অভয়নগর প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেন। দেশটিতে ১৪ আগস্ট (শুক্রবার) হবে রবিউল আউয়াল মাসের প্রথম দিন।
তবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৮ আগস্ট (শুক্রবার) দেশটিতে সরকারি ছুটি পালন করা হবে। ফলে শনি ও রোববারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে অনেক কর্মী টানা তিন দিনের ছুটি পাবেন।
স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা সওয়াব লাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন।



ফেসবুক কর্নার