August 13, 2026, 8:23 pm
শিরোনাম :
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় ঠাকুরগাঁওয়ে আনন্দ, মিষ্টি বিতরণ আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী ২৫ আগস্ট প্রীতি জিনতাকে প্রথমবার দেখে মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই ছিলাম: কানিকা কাপুর তৃণমূলের রাজনীতি পেরিয়ে সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাজধানীতে আ.লীগের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫ কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে তীব্র উত্তেজনা

প্রীতি জিনতাকে প্রথমবার দেখে মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই ছিলাম: কানিকা কাপুর

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী কানিকা কাপুর।

সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতির সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কানিকা জানান, ছোটবেলা থেকেই প্রীতি জিনতা ছিলেন তাঁর প্রিয় অভিনেত্রী।

কানিকা বলেন, “প্রীতি ম্যাম ছিলেন আমার শৈশবের ক্রাশ। ‘কোই… মিল গয়া’-এর মতো সিনেমা দেখে বড় হয়েছি। তাঁকে প্রথমবার সামনে দেখে শুধু তাকিয়েই ছিলাম। আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম।”

পর্দার বাইরেও প্রীতিকে অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক মানুষ হিসেবে উল্লেখ করেন কানিকা। তাঁর ভাষায়, প্রীতি সব সময় হাসিখুশি থাকেন এবং আশপাশের মানুষদেরও আনন্দে রাখেন। তাঁর ইতিবাচক মানসিকতা কানিকাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

‘বাটওয়ারা ১৯৪৭’-এর স্ক্রিন টেস্টের একটি স্মরণীয় ঘটনাও জানান কানিকা। একটি আবেগঘন দৃশ্যের অভিনয় শেষে পরিচালক ‘কাট’ বলার পর চারপাশে হাততালির শব্দ শুনতে পান তিনি। চোখের পানি মুছে দেখেন, প্রীতি জিনতাও দাঁড়িয়ে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন।

এরপর প্রীতি তাঁকে জড়িয়ে ধরে অভিনয়ের প্রশংসা করেন বলে জানান কানিকা। তিনি বলেন, প্রীতির সেই উৎসাহব্যঞ্জক কথাগুলো তিনি দীর্ঘদিন মনে রাখবেন।

ছবিটিতে সানি দেওল ও করণ দেওলের সঙ্গেও অভিনয় করেছেন কানিকা। পরিচালক রাজকুমার সন্তোষীর মতো বড় নির্মাতার সিনেমায় সুযোগ পাওয়াকে তিনি নিজের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

‘বাটওয়ারা ১৯৪৭’ ১৪ আগস্ট মুক্তির কথা রয়েছে। ছবিটির মাধ্যমে ২০১৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর আবার বড় পর্দায় দেখা যাবে প্রীতি জিনতাকে।



ফেসবুক কর্নার