August 13, 2026, 7:16 pm
শিরোনাম :

ছবি নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী

অভয়নগর প্রতিবেদক

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর নগ্ন ছবি নিয়ে বিতর্ক হচ্ছে। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর নগ্ন ছবি দেখে চমকে গেলেন তার ভক্ত-অনুরাগীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) অঙ্কিতা চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায় বিছানায় বসে আছেন অঙ্কিতা। শরীরে কোনো পোশাক নেই। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। জানালার ফাঁক দিয়ে আলোর রেখা তার মুখে পরেছে। েই ছবির ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন- ‘আলো আর ছায়া।’
ছবিটি দেখে অঙ্কিতার ভক্তরা ট্রল ও নোংরা মন্তব্য করতে শুরু করেন। অনেকে ছবিটিকে ‘অশ্লীল’ বলেও মন্তব্য করেছেন। কটাক্ষ করে অর্পিতা লিখেছেন, ‘ওমা! আমি ভাবলাম, শ্মশান থেকে মরা উঠে বসে পড়েছে।’
চৈতালি ঘোষ লেখেন, ‘আগে মানুষ জামাকাপড় পরে সভ্য হয়েছিল। এখন মানুষ জামাকাপড় খুলে সভ্যতা প্রদর্শন করছে…। হায়রে সভ্যতা।’ নূপুর ঘোষ লেখেন, ‘মনে হয় মাথায় একটু ডিস্টার্ব হয়েছে।’   অঙ্কিতার অভিনয়ে মুগ্ধ হলেও নগ্ন ছবিটি দেখে বিরক্ত সুস্মিতা দত্ত লেখেন, ‘এই মেয়েটা এত ভালো অভিনেত্রী, সিরিয়ালে অপূর্ব অভিনয় দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে। যে এত ভালো অভিনয় করে, তার এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’
আরেকজন লেখেন, ‘এরপর বেশি বিতর্ক হলে এটাকেই এআই বলে চালিয়ে দেবে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তাছাড়াও এমন সব নোংরা মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।
কেবল নগ্ন ছবি নয়, গত মে মাসে ‘অভিশপ্ত নাইটি’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন অঙ্কিতা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে অঙ্কিতা জানান, ২০২০ সালে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘পবিত্র পাপীজ’ সিরিজে অভিনয় করেন অঙ্কিতা। ২০২১ সালে সিরিজটির সাকসেস পার্টিতে দেবালয় তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরিচালককে আইনি নোটিশ পাঠান বলেও জানান তিনি।
২০২২ সালে দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা প্রান্তিক ব্যানার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা চক্রবর্তী। পাহাড়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা হন। ২০২৫ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।



ফেসবুক কর্নার