July 18, 2026, 1:27 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

খুলনায় গোলাম পরওয়ার, বকুলসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা আফিস

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে জামায়াতের সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার ও গত রোববার দুই দিনে তারা এই মনোনয়পত্র সংগ্রহ করেন।
গতকাল সোমবার খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য জানিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা ৯ প্রার্থী হলেন, খুলনা-৩ আসনে বিএনপি’র প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইফনুস আহমেদ, খুলনা-৫ আসনে জামায়াত ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী ও জামায়াতে ইসলামীর মোঃ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, প্রার্থীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন



ফেসবুক কর্নার