July 18, 2026, 1:26 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

সিরাজগঞ্জ-৩ এ বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের প্রার্থীতা বাতিল চেয়ে অপর ৩ প্রার্থীর রিভিউ আবেদন!

Reporter Name

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,স্টাফ রিপোর্টার:
৬৪-সিরাজগঞ্জ-৩, রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের বিএনপি’র প্রাথমিক মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আবেদন করেছেন। গত ৩ নভেম্বর বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করলে সেখানে সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আইনুল হককে মনোনীত  করেন। কিন্তু তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। ৫ আগস্টের পরে চাঁদাবাজির অভিযোগে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়।
গত ১লা নভেম্বর রায়গঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আইনুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, ভিপি আইনুল হক তার নিকট ১০০০০০০, দশ লক্ষ টাকা চাঁদাদাবি করেন। তাছাড়া তাকে কলেজে ঢুকতে দিবে না। অধ্যক্ষ লুৎফর রহমান  এর আগে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর সেনা কাম্পেও তিনি অভিযোগ পেশ করেন। আরো বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুইয়াগাতি বাসস্ট্যান্ডে ভিপি আইনুল হকের ভাতিজারা এক সিএনজির চালককে মারধর করে। ভুক্তভোগী সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেন। এছাড়া মনোনয়ন ঘোষণার সময় কেন্দ্র থেকে বলেছিলেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সাথে সম্পর্ক গড়ে তোলা এবং তৃণমূলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করা। কিন্তু দেখা যাচ্ছে তিনি এবং তার  সমর্থকরা মনোনয়ন বঞ্চিত  প্রার্থীদের সাথে ও তার সমর্থকদের সাথে বিরুপ আচরণ এবং অশালীন ভাষা ব্যবহার করে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন ভিপি আইনুল হকের কর্মী সমর্থকরা। এতে রায়গঞ্জ তাড়াশ সলঙ্গায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। সিরাজগঞ্জ ৩ আসনের প্রাথমিক মনোনয়ন বাতিল চেয়ে পূর্ণ তদন্তের জন্য বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থীর কর্মী সমর্থকরা। জনাব তারেক রহমানের কাছে রিভিউ চেয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থী  এক হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট ভিপি আইনুল হকের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন। তাদের দাবি পূর্ণ তদন্ত করে নিরপেক্ষ প্রতিষ্ঠান এর মাধ্যমে তদন্ত করে জনগণের মতামতের ভিত্তিতে আগামী দিনে যেন চূড়ান্ত প্রার্থী তালিকা মনোনীত করেন এবং যাকেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষেই তারা থাকবেন।



ফেসবুক কর্নার