July 18, 2026, 1:25 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

মোল্লাহাটে উপজেলা যুবদলের বিজয় রেলি অনুষ্ঠিত

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মহান বিজয় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয় সরকারি খাদ্যগুদাম মোড় সংলগ্ন সড়ক থেকে উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান-এর নেতৃত্বে এ বিজয় র‌্যালি  উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১নং উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল, উপজেলা বিএনপি নেতা তাওহীদ  সিকদার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হুসাইন সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিব, বিএম মিশকাত, উপজেলা তাঁতী দলের সভাপতি ফেরদৌস, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল, ছাত্রদল নেতা মোল্লা মামুন, সাগর শেখসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা



ফেসবুক কর্নার