July 18, 2026, 1:28 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট জননেতা নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর নেতৃবৃন্দ বলেন, জননেতা নূরুল ইসলাম বুলবুল এই এলাকার মানুষের অধিকার আদায়ে দীর্ঘকাল কাজ করে যাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সদর-৩ আসনের মানুষ বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন



ফেসবুক কর্নার